সংবরা

সংবরা [ sambarā ] ক্রি. (কাব্যে) সংবরণ বা নিবারণ করা (‘সংবর সংবর শূল’: গি. ঘো.)। [সং. সম্ + √ বৃ + বাং. আ]।

সংবৎসর

সংবৎসর [ sambat-sara ] বি. পুরো এক বত্সরকাল। ☐ ক্রি-বিণ. পুরো এক বত্সর ধরে (খেতে সংবত্সর চাষ হয়)। [সং. সম্ + বত্সর]।

সংন্যস্ত

সংন্যস্ত [ sannyasta ] বিণ. সমর্পিত; নিবেদিত (দেবতার পায়ে সংন্যস্ত)। [সং. সম্ + ন্যস্ত]।

সংবত

সংবত্ (সংবত, সংবৎ) [ sambat ] বি. ১. বিক্রমাদিত্য কর্তৃক প্রবর্তিত অব্দ; ২. অব্দ বা বত্সর। [সং. সম্ + √ বয়্ + ক্বিপ্]।

সংনমন

সংনমন [ sannamana ] বি. (বিজ্ঞা.) চাপ-প্রয়োগে সংকোচন, com pression (বি.প.)। [সং. সম্ + নমন]।

সংঘটিত

সংঘটিত বিণ. ১. ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; ২. যোজিত।

সংঘটন

সংঘটন [ saṅghaṭana ] বি. ১. যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); ২. ঘটানোর কাজ (মিলন সংঘটন); ৩. ঘটনা। [সং. সম্ + ঘটন]। সংঘটিত বিণ. ১. ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; ২. যোজিত।

সংচূর্ণিত

সংচূর্ণিত [ sañcūrṇita ] বিণ. উত্তমরূপে গুঁড়ো করা হয়েছে এমন, বিচূর্ণিত। [সং. সম্ + চূর্ণিত]।

সংঘৃষ্ট

সংঘৃষ্ট [ saṅghṛṣṭa ] বিণ. ১. পরস্পর আঘাতপ্রাপ্ত বা ঘর্ষিত; ২. বিবদমান। [সং. সম্ + ঘৃষ্ট]।

সংঘারাম

সংঘারাম [ saṅghārāma ] বি. বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের আবাসস্হান, বৌদ্ধ মঠ। [সং. সংঘ + আরাম]।