স স্লো স্লো [ slō ] বিণ. ১. উচিত বেগ অপেক্ষা কম বেগবিশিষ্ট (ঘড়িটা স্লো যাচ্ছে); ২. দীর্ঘসূত্র, চটপটে নয় এমন (কাজে ভারী স্লো)। [ইং. slow]।
স স্লোগান স্লোগান [ slōgāna ] বিণ. ১. দলগত বা সমবেত ধ্বনি বা জিগির; ২. নীতি-ঘোষণা বা ঘোষিত নীতি (সকলের জন্য কাজ চাই-এটাই ওদের স্লোগান)। [ইং. slogan]।
স সংবিত্তি সংবিত্তি [ sambitti ] বি. ১. অনুভব, বোধ; ২. চেতনা, জ্ঞান; ৩. পূর্বস্মৃতি। [সং. সম্ + √ বিদ্ + তি]।
স সংবাদী সংবাদী [ sambādī ] (-দিন্) বিণ. ১. কথোপকথনে নিরত; ২. অনৈক্যরহিত, তুল্য, সদৃশ (সংবাদী সুর)। ☐ বি. সংগীতে মূল বাদী সুরের সহায়ক সুর। [সং. সম্ + √ বদ্ + ইন্]।
স সংবহন সংবহন [ sambahana ] বি. (বিজ্ঞা.) এক স্হান থেকে প্রবাহিত হয়ে পুনরায় সেই স্হানে আগমন, সঞ্চলন (রক্ত সংবহন), circulation (বি.প.)। [সং. সম্ + √ বহ্ + অন]।
স সংবলিত সংবলিত [ sambalita ] বিণ. ১. যুক্ত (শর্তসংবলিত প্রতিশ্রুতি); ২. সমন্বিত (টীকাসংবলিত গ্রন্হ, ব্যাখ্যাসংবলিত গ্রন্হ)। [সং. সম্ + √ বল্ + ত]।
স সংবর্ধনা সংবর্ধনা [ sambardhanā ] বি. ১. সম্যক বৃদ্ধি; ২. অভ্যর্থনা বা সম্মান প্রদর্শন (বিদায়সংবর্ধনা)। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন + আ]।
স সংবরণ সংবরণ [ sambaraṇa ] বি. ১. নিবারণ, সংযমন, দমন, নিয়ন্ত্রণ (লোভ সংবরণ, গতি সংবরণ); ২. আবরণ; ৩. সংগোপন। [সং. সম্ + √ বৃ + অন]।