স স্যন্দ স্যন্দ [ syanda ] বি. ১. গমন; ২. বেগ; ৩. ক্ষরণ। [সং. √ স্যন্দ্ + অ]। স্যন্দন বি. ১. ক্ষরণ; ২. রথ। স্যন্দিত বিণ. স্যন্দযুক্ত; ক্ষরিত। স্যন্দী (-ন্দিন্) বিণ. ১. ক্ষরণশীল; ২. গমনশীল।
স স্যমন্তক স্যমন্তক [ syamantaka ] বি. শ্রীকৃষ্ণের অধিকারভুক্ত পৌরাণিক মণিবেশেষ। [সং. √ স্যম্ + অন্ত + ক]।
স স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত [ syān̐ta-syān̐ta ] বি. অব্য. ঈষত্ সিক্ত বা ভিজে হওয়া বা তার ভাব (মেঝেটা স্যাঁতস্যাঁত করছে)। [< সং. সিক্ত]। স্যাঁতসেঁতে বিণ. ঈষত্ সিক্ত, ভিজে-ভিজে ভাবযুক্ত (স্যাঁতসেঁতে ঘর)।
স স্যাকরা স্যাকরা [ syākarā ] বি. যে সোনারুপার অলংকার নির্মাণ করে, স্বর্ণকার। [< প্রা. পারসিক]। স্ত্রী. স্যাকরানি।