স্বোপার্জিত

স্বোপার্জিত [ sbōpārjita ] বিণ. নিজের দ্বারা অর্জিত (স্বোপার্জিত সম্পত্তি)। [সং. স্ব + উপার্জিত]।

স্মারকলিপি

স্মারকলিপি বি. যে লিপিতে বা পত্রে নির্দিষ্ট অভিযোগ অথবা দাবি-দাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

স্মারক

স্মারক [ smāraka ] বিণ. স্মৃতির উদ্বোধক, স্মরণ করিয়ে দেয় এমন (স্মারক চিহ্ন, স্মারক ডাকটিকিট)। [সং. √ স্মৃ + ণিচ্ + অক]। স্মারকলিপি বি. যে লিপিতে বা পত্রে নির্দিষ্ট অভিযোগ অথবা দাবি-দাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

স্মার্ত

স্মার্ত [ smārta ] বিণ. ১. স্মৃতিশাস্ত্রসম্বন্ধীয়; ২. স্মৃতিশাস্ত্রজ্ঞ; ৩. স্মৃতিশাস্ত্রোক্ত ধর্মশাস্ত্রপ্রণেতা। ☐ বি. স্মৃতিশাস্ত্রজ্ঞ পণ্ডিত। [সং. √ স্মৃতি + অ]।

স্মিত

স্মিত [ smita ] বি. মৃদু হাসি (সস্মিত)। ☐ বিণ. ১. মৃদু হাসিযুক্ত (‘স্মিত হাস্যে নাহি চল লজ্জিত বাসরশয্যাতে’: রবীন্দ্র); ২. বিকশিত। [সং. √ স্মি + ত]। স্মিতহাস্য বি. ঈষত্ হাসি।

স্মৃত

স্মৃত [ smṛta ] বিণ. স্মরণ করা হয়েছে এমন, স্মৃতির বিষয়ীভূত। [সং. √ স্মৃ + ত]।

স্মের

স্মের [ smēra ] বিণ. মৃদু হাসিযুক্ত, স্মিত। [সং. √ স্মি + র]।

স্যন্দী

স্যন্দী (-ন্দিন্) বিণ. ১. ক্ষরণশীল; ২. গমনশীল।