স্মৃতিভ্রংশ

স্মৃতিভ্রংশ, স্মৃতিলোপ, স্মৃতিহানি বি. স্মরণশক্তিলোপ।

স্মৃতিমান

স্মৃতিমান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন।

স্মৃতিরক্ষা

স্মৃতিরক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা।

স্মৃতিরোমন্হন

স্মৃতিরোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা।

স্মরা

স্মরা [ smarā ] ক্রি. (কাব্যে) স্মরণ করা (‘যাত্রা করিব গো শ্রীহরি স্মরিয়া’: র. সে.)। [স্মরণ দ্র]।

স্মরণ

স্মরণ [ smaraṇa ] বি. ১. মনে মনে বিগত বিষয়াদির চিন্তা অনুভব বা আলোড়ন (পুরোনো কথা স্মরণ করে কষ্ট পায়); ২. স্মৃতি; ৩. ধ্যান (দুর্গানাম স্মরণ করা); ৪. মনে মনে (পরের) আগমন কামনা (মহারাজ আমাকে স্মরণ করেছেন)। [সং. √ স্মৃ + অন]। স্মরণশক্তি বি. মনে রাখবার ক্ষমতা। স্মরণাতীত বিণ. এমনই প্রাচীন যে কেউই স্মরণ করতে পারে না। স্মরণার্থ ক্রি-বিণ. স্মরণ করিয়ে দেবার জন্য। স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য বিণ. স্মরণযোগ্য (স্মরণীয় দিবস ঘটনা বা ব্যক্তি)। স্মরণিক বিণ. স্মৃতি রক্ষা করে এমন, memorial (স্মরণিক স্তম্ভ) (স. প.)।