স্বাধিষ্ঠান
স্বাধিষ্ঠান [ sbādhiṣṭhāna ] বি. ১. স্বকীয় বাসস্হান বা কর্মস্হল; ২. (যোগ ও তন্ত্রশাস্ত্রে) দেহস্হ সুষুম্না নাড়ির অন্তর্গত (মূলাধারের উপরিস্হিত) ষড়্দল পদ্মবিশেষ বা চক্রবিশেষ। [সং. স্ব + অধিষ্ঠান]।
স্বায়ম্ভুব
স্বায়ম্ভুব [ sbāẏambhuba ] বি. স্বয়ম্ভুপুত্র, প্রথম মনু। ☐ বিণ. স্বয়ম্ভুসম্বন্ধীয়। [সং. স্বয়ম্ভু + অ]।
স্মৃতি
স্মৃতি [ smṛti ] বি. ১. মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; ২. স্মরণশক্তি; ৩. স্মারকচিহ্ন; ৪. বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। স্মৃতিকথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। স্মৃতিকর্তা (-র্তৃ), স্মৃতিকার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। স্মৃতিচারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। স্মৃতিচিহ্ন বি. স্মারকচিহ্ন। স্মৃতিপট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। স্মৃতিপথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। স্মৃতিবার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। স্মৃতিবিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। স্মৃতিবিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। স্মৃতিভাণ্ডার বি. ১. স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; ২. স্মরণ করে...