স স্বরিত স্বরিত [ sbarita ] বি. উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী স্বর। ☐ বিণ. উচ্চারিত, ধ্বনিত। [সং. স্বর + ইত]।
স স্বস্ত্যয়ন স্বস্ত্যয়ন [ sbastyaẏana ] বি. আপদশান্তি পাপমোচন অভীষ্টলাভ প্রভৃতি কামনায় পূজানুষ্ঠানবিশেষ। [সং. স্বস্তি + অয়ন]।
স স্বস্থান স্বস্হান [ sbashāna ] বি. ১. নিজের জন্য নির্দিষ্ট স্হান; ২. স্বীয় বাসস্হান। [সং. স্ব + স্হান]।
স স্বাক্ষর স্বাক্ষর [ sbākṣara ] বি. দস্তখত, সই। [সং. স্ব + অক্ষর]। স্বাক্ষরিত বিণ. দস্তখত করা হয়েছে এমন।