স্বভূমি

স্বভূমি [ sbabhūmi ] বি. নিজ ভূমি, স্বদেশ। [সং. স্ব + ভূমি]।

স্বমত

স্বমত [ sbamata ] বি. নিজের মত। [সং. স্ব + মত]।

স্বয়ম্ভর

স্বয়ম্ভর [ sbaẏambhara ] বিণ. নিজেই নিজের প্রয়োজন নির্বাহ বা ভরণপোষণ করতে পারে এমন; স্বয়ংসম্পূর্ণ (ভারত খাদ্যের ব্যাপারে স্বয়ম্ভর নয়)। [সং. স্বয়ম্ + √ ভৃ + অ]।

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বি. দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।

স্বরাষ্ট্র

স্বরাষ্ট্র [ sbarāṣṭra ] বি. ১. স্বরাজ্য; ২. রাজ্যের বা দেশের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়। [সং. স্ব + রাষ্ট্র]। স্বরাষ্ট্রমন্ত্রী বি. দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।

স্বরাজ

স্বরাজ [ sbarāja ] বি. ১. স্বায়ত্তশাসন; ২. স্বাধীনতা। [তু. সং. স্বরাট্]।

স্বরচিত

স্বরচিত [ sbaracita ] বিণ. নিজের দ্বারা বা স্বীয় কল্পনাবলে রচিত (স্বরচিত গ্রন্হ, স্বরচিত সমস্যাজাল)। [সং. স্ব + রচিত]।

স্বরাজ্য

স্বরাজ্য [ sbarājya ] বি. ১. নিজের দ্বারা শাসিত অর্থাত্ স্বাধীন রাজ্য বা সরকার; ২. নিজের রাজ্য। [সং. স্ব + রাজ্য]।

স্বরাট

স্বরাট [ sbarāṭa ] (-রাজ্) বি. ঈশ্বর যিনি স্বয়ংদীপ্ত বা স্বতঃসিদ্ধ। [সং. স্ব + √ রাজ্ (দীপ্তি-অর্থক) + ক্বিপ্]।

স্বরান্ত

স্বরান্ত [ sbarānta ] বিণ. (ব্যাক.-শব্দ সম্বন্ধে) অন্তে স্বরধ্বনিযুক্ত। [সং. স্বর + অন্ত]।