স্বগ্রাম

স্বগ্রাম [ sbagrāma ] বি. নিজের পৈতৃক গ্রাম বা যে গ্রামে নিজের বসতি। [সং. স্ব + গ্রাম]।

স্বচক্ষে

স্বচক্ষে [ sbacakṣē ] ক্রি-বিণ. নিজের চোখ দিয়ে, নিজের চোখে (স্বচক্ষে দেখা)। [সং. স্ব + বাং. চক্ষে (< সং. চক্ষুঃ)]।

স্বধর্ম

স্বধর্ম [ sbadharma ] বি. ১. নিজের বা পৈতৃক ধর্ম; ২. নিজের জাতির বা সমাজের ধর্ম; ৩. স্বজাতির আচার; ৪. নিজের স্বাভাবিক বৃত্তি বা পেশা। [সং. স্ব + ধর্ম]।

স্বধা

স্বধা [ sbadhā ] অব্য. বি. প্রধানত পিতৃপুরুষের উদ্দেশে প্রদত্ত জল পিণ্ড বা তার মন্ত্র। [সং. √ স্বদ্ + আ]।

স্বনিত

স্বনিত বিণ. শব্দিত, ধ্বনিত। ☐ বি. শব্দ।

স্বনন

স্বনন বি. ১. শব্দ; ২. শব্দ করা।

স্বন

স্বন [ sbana ] বি. শব্দ, ধ্বনি। [সং. √ স্বন্ + অ]। স্বনন বি. ১. শব্দ; ২. শব্দ করা। স্বনিত বিণ. শব্দিত, ধ্বনিত। ☐ বি. শব্দ।

স্বপদ

স্বপদ [ sbapada ] বি. ১. নিজের অধিকার (স্বপদে অধিষ্ঠিত); ২. নিজের অধিকৃত পদ বা কর্মভার (post)। [সং. স্ব + পদ]।

স্বপ্রকাশ

স্বপ্রকাশ [ sbaprakāśa ] বিণ. আপনা থেকে ব্যক্ত বা প্রকটিত (ঈশ্বরের স্বপ্রকাশ প্রেম ও করুণা)। [সং. স্ব + প্রকাশ]।

স্ববশ

স্ববশ [ sbabaśa ] বিণ. নিজের দ্বারা নিয়ন্ত্রিত; স্বাধীন। [সং. স্ব + বশ]।