স স্ট্যাম্প স্ট্যাম্প [ sṭyāmpa ] বি. ১. ছাপ (রাবার স্ট্যাম্প); ২. মাশুলবাবদ যে টিকিট কিনে দলিল বা চিঠিপত্রে লাগাতে হয়। [ইং. stamp]।
স স্টোভ স্টোভ [ sṭōbha ] বি. যাতে কেরোসিন পেট্রল ইত্যাদি জ্বালানি ব্যবহৃত হয় এমন হালকা ধাতব উনুনবিশেষ। [ইং. stove]।
স স্তন স্তন [ stana ] বি. যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের বুকের দুধ-নিঃসারণকারী অঙ্গদ্বয়, মাই, পয়োধর, বক্ষোজ। [সং. √ স্তন্ + অ]। স্তনাগ্র বি. মাইয়ের বোঁটা, চুচুক।
স স্তোম স্তোম [ stōma ] বি. ১. যজ্ঞ (অগ্নিষ্টোম); ২. স্তব; ৩. গাদা, রাশি (ভস্মস্তোম)। [সং. √ স্তু + ম]।
স স্তোভ স্তোভ [ stōbha ] বি. ১. স্তম্ভন; ২. বাধা দেওয়া; ৩. নিরর্থক শব্দ; ৪. মিথ্যা আশ্বাস বা প্রবোধ। [সং. √ স্তুভ্ + অ]।