সিঁদুরে মেঘ

রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।

সেবধি

শেবধি, সেবধি [ śēbadhi, sēbadhi ] বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]।

সে রামও নেই সে অযোধ্যাও নেই

সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই।

সাষ্টাঙ্গ-প্রণাম

প্রতিমান [ prati-māna ] বি. 1 নজির, নিদর্শন, প্রমাণ; 2 মানদণ্ড, বিচারের মাপকাঠি; 3 মান, standard. [সং. প্রতি + মান2]।

সেলফি

সেলফি বি. ক্যামেরা বা মোবাইল ফোনে নিজের ছবি নিজে তুলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আপলোডকৃত ছবি। ‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা। [ ইং. selfie]

স্টুডিয়ো

স্টুডিয়ো [ sṭuḍiẏō ] বি. ১. যেখানে ফোটো তোলা হয়; ২. চিত্রশিল্পীর কর্মস্হান। [ইং. studio]।

স্টেডিয়াম

স্টেডিয়াম [ sṭēḍiẏāma ] বি. (সচ.) দর্শকদের বসার জন্য চারিদিকে ধাপযুক্ত শ্রেণিবদ্ধ আসনবিশিষ্ট খেলার মাঠ। [ইং. stadium]।

স্টোনচিপ

স্টোনচিপ [ sṭōna-cipa ] বি. (সচ. ঘরবাড়ি বা পাকা ইমারত তৈরির জন্য) পাথরের টুকরো। [ইং. stone chip]।

স্ট্রেচার

স্ট্রেচার [ sṭrēcāra ] বি. (প্রধানত) রোগী বা আহত বা দুর্বল লোককে বহন করার জন্য খাটুলিবিশেষ। [ইং. stretcher]।

স্ট্রাইক

স্ট্রাইক [ sṭrāika ] বি. ধর্মঘট, হরতাল; প্রতিবাদস্বরূপ কাজ বন্ধ। [ইং. strike]।