সংগীতালেখ্য

সংগীতালেখ্য বি. সংগীতকে অবলম্বন করে কাহিনি, সংগীতের মধ্য দিয়ে কাহিনি বর্ণনা।

সংগীতজ্ঞ

সংগীতজ্ঞ বি. বিণ. 1 সংগীতকার, যে গানবাজনা করে; 2 সংগীত সম্বন্ধে অভিজ্ঞ।

সংগীতকার

সংগীতকার বি. বিণ. গায়ক; গানবাজনা করে এমন।

সংগীত

সংগীত [ saṅgīta ] বি. 1 গান (শ্যামাসংগীত); 2 গীতবাদ্য (সংগীতচর্চা); 3 (সং.) তৌর্যত্রিক, নৃত্যগীতবাদ্য। [সং. সম্ + √গৈ + ত]। সংগীতকার বি. বিণ. গায়ক; গানবাজনা করে এমন। সংগীতজ্ঞ বি. বিণ. 1 সংগীতকার, যে গানবাজনা করে; 2 সংগীত সম্বন্ধে অভিজ্ঞ। সংগীতালেখ্য বি. সংগীতকে অবলম্বন করে কাহিনি, সংগীতের মধ্য দিয়ে কাহিনি বর্ণনা।

সংগতিসম্পন্ন

সংগতিপন্ন, সংগতিশালী (-লিন্), সংগতিসম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত।

সংগতিশালী

সংগতিপন্ন, সংগতিশালী (-লিন্), সংগতিসম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত।

সংগতিপন্ন

সংগতিপন্ন, সংগতিশালী (-লিন্), সংগতিসম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত।

সংগতি

সংগতি [ saṅgati ] বি. 1 মিল, সামঞ্জস্য (কথার সঙ্গে কাজের সংগতি); 2 যুক্তিযুক্ততা; 3 সংস্হান, সঞ্চয়; 4 মিলন; 5 (বাং.) ধন, সম্পদ, আর্থিক সচ্ছলতা (সংগতিশালী, যাদের সংগতি আছে তারাই পারে)। [সং. সম্ + √ গম্ + তি]। সংগতিপন্ন, সংগতিশালী (-লিন্), সংগতিসম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত।

সংগঠিত

সংগঠিত বিণ. সংগঠন করা হয়েছে এমন (সংগঠিত দল)।

সংগঠন

সংগঠন [ saṅgaṭhana ] বি. 1 সম্যকভাবে গঠন (চরিত্রসংগঠন); 2 বিভিন্ন অঙ্গের সংযোগসাধন (দলের সংগঠন); 3 সংঘবদ্ধ করা; 4 গড়ে তোলা; 5 সংঘ (এই সংগঠনটি নতুন নয়)। [তু. সং. সংঘটন]। সংগঠিত বিণ. সংগঠন করা হয়েছে এমন (সংগঠিত দল)।