সংবর্ধন

সংবর্ধন [ sambardhana ] বি. 1 সম্যক বৃদ্ধি; 2 সসম্মান অভ্যর্থনা; 3 সম্মান প্রদর্শন। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন]। সংবর্ধক বিণ. বি. সংবর্ধনকারী। সংবর্ধিত বিণ. সংবর্ধনা করা হয়েছে এমন।

সংবর্তিকা

সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে।

সংবর্তি

সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে।

সংবর্তন

সংবর্তক, সংবর্তন বি. প্রলয়কালীন মেঘ।

সংবর্তক

সংবর্তক, সংবর্তন বি. প্রলয়কালীন মেঘ।

সংবর্ত

সংবর্ত [ sambarta ] বি. 1 মহাপ্রলয়; 2 মেঘবিশেষ। [সং. সম্ + √ বৃত্ + অ]। সংবর্তক, সংবর্তন বি. প্রলয়কালীন মেঘ। সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে।

সংবতসর

সংবত্সর, (সংবতসর, সংবৎসর) [ sambat-sara ] বি. পুরো এক বত্সরকাল। ☐ ক্রি-বিণ. পুরো এক বত্সর ধরে (খেতে সংবত্সর চাষ হয়)। [সং. সম্ + বত্সর]।

সংজ্ঞিত

সংজ্ঞিত বিণ. 1 আখ্যাত, নামযুক্ত; 2 কথিত।

সংজ্ঞার্থ

সংজ্ঞার্থ বি. পারিভাষিক অর্থ, বিভিন্ন শাস্ত্রের বিশেষার্থবাচক শব্দের ব্যাখ্যা, definition (বি.প.)।

সংজ্ঞক

সংজ্ঞক বিণ. নামযুক্ত, আখ্যাযুক্ত (আর্দ্রাসংজ্ঞক নক্ষত্র)।