সংবাহিত

সংবাহিত বিণ. 1 সম্যক বহন করা হয়েছে এমন; 2 মর্দিত।

সংবাহক

সংবাহক বিণ. বি. 1 ভার বহনকারী; 2 অঙ্গ মর্দনকারী। বিণ. বি. (স্ত্রী.) সংবাহিকা (রক্তসংবাহিকা নাড়ি)।

সংবাহ

সংবাহন, সংবাহ [ sambāhana, sambāha ] বি. 1 ভার বহন; 2 অঙ্গমর্দন, mas sage (অঙ্গসংবাহন)। [সং. সম্ + √ বহ্ + ণিচ্ + অন, অ]।

সংবাহন

সংবাহন, সংবাহ [ sambāhana, sambāha ] বি. 1 ভার বহন; 2 অঙ্গমর্দন, mas sage (অঙ্গসংবাহন)। [সং. সম্ + √ বহ্ + ণিচ্ + অন, অ]। সংবাহক বিণ. বি. 1 ভার বহনকারী; 2 অঙ্গ মর্দনকারী। বিণ. বি. (স্ত্রী.) সংবাহিকা (রক্তসংবাহিকা নাড়ি)। সংবাহিত বিণ. 1 সম্যক বহন করা হয়েছে এমন; 2 মর্দিত।

সংবাদ

সংবাদ [ sambāda ] বি. 1 খবর, সমাচার, বার্তা (সংবাদপত্র); 2 বৃত্তান্ত; 3 আলাপ, পরস্পর কথোপকথন (সখীসংবাদ, কর্ণকুন্তীসংবাদ); 4 (বিরল) মতের ঐক্য (তু. বিবাদসংবাদ, বিসংবাদ)। [সং. সম্ + √ বদ্ + অ]। সংবাদদাতা বি. যে খবর দেয় বা জোগায়। সংবাদপত্র বি. খবরের কাগজ। সংবাদপ্রাপ্তি বি. খবর পাওয়া।