সংবীক্ষণ

সংবীক্ষণ [ sambīkṣaṇa ] বি. সম্যক দর্শন, বিশেষভাবে দেখা পর্যবেক্ষণ। [সং. সম্ + বি + √ ঈক্ষ্ + অন]।

সংবিষ্ট

সংবিষ্ট [ sambiṣṭa ] বিণ. 1 শয়িত, নিদ্রিত; 2 নিবিষ্ট; 3 সম্মোহিত, hypnotized (বি.প.)। [সং. সম্ + √ বিশ্ + ত]।

সংবিধানবিরোধী

সংবিধানবিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক।

সংবিধান

সংবিধান [ sambidhāna ] বি. 1 সংঘটন; 2 রচনা; 3 প্রণয়ন; 4 ব্যবস্হাপনা, আয়োজন; 5 উপচার, সেবাসামগ্রী; 6 নিয়মবিধি; 7 রাষ্ট্রসংগঠনের ও পরিচালনার নিয়মাবলি, শাসনতন্ত্র, constitution. [সং. সম্ + বিধান]। সংবিধানবহির্ভূত বিণ. সংবিধানে উল্লিখিত নয় এমন। সংবিধানবিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক।

সংবিধা

সংবিধা [ sambidhā ] বি. 1 রচনা; 2 সংঘটন; 3 ব্যবস্হা বা আয়োজন; 4 চুক্তি। [সং. সম্ + বি + √ ধা + অ]।

সংবিদিত

সংবিদিত [ sambidita ] বিণ. 1 অবগত, পরিজ্ঞাত, বিশেষভাবে জ্ঞাত; 2 চেতনাযুক্ত। [সং. সম্ + বিদিত]।

সংবিদা

সংবিদা [ sambidā ] বি. কর্মসম্পাদনাদির জন্য কৃত চুক্তি, agree ment (স. প.)। [সং. সম্ + √ বিদ্ + ক্বিপ্ + আ]।

সংবিৎশক্তি

সংবিৎশক্তি বি. বৈষ্ণবমতে ভগবানের স্বরূপশক্তির মধ্যে যে-শক্তির দ্বারা তিনি চৈতন্যময়।

সংবিত

সংবিত্ (সংবিত, সংবিৎ) [ sambit ] বি. 1 চেতনা, জ্ঞান, consciousness (সংবিত্ ফিরে পাওয়া); 2 প্রতিজ্ঞা; 3 নাম; 4 সংকেতশব্দ। [সং. সম্ + √ বিদ্ + ক্বিপ্]। সংবিৎশক্তি বি. বৈষ্ণবমতে ভগবানের স্বরূপশক্তির মধ্যে যে-শক্তির দ্বারা তিনি চৈতন্যময়।