সংশ্লেষ

সংশ্লেষ [ saṃślēṣa ] বি. 1 সংযোগ; 2 সংযুক্ত অবস্হা; 3 মিলন, সংশ্লিষ্ট হওয়া; 4 সংমিশ্রণ; 5 একাধিক বস্তুর মিশ্রণে নূতন বস্তুর সৃষ্টি, synthesis (বি. প.)। [সং. সম্ + √ শ্লিষ্ + অ]। সংশ্লেষণ বি. 1 একতীকরণ (গীতায় জ্ঞান কর্ম-ভক্তির সংশ্লেষণ); 2 ‘বিশ্লেষণ’-এর বিপরীত; 3 (রসা.) যৌগিক পদার্থ প্রস্তুত করার জন্য বিভিন্ন রূঢ় পদার্থের মিশ্রণ (বি.প.)। সংশ্লেষিত বিণ. সংশ্লেষ করা হয়েছে এমন।

সংশ্লিষ্ট

সংশ্লিষ্ট [ saṃśliṣṭa ] বিণ. 1 মিলিত, জড়িত (অপরাধে সংশ্লিষ্ট); 2 সংস্রবযুক্ত (এই দলের সঙ্গে সে আদৌ সংশ্লিষ্ট নয়); 3 সম্বন্ধযুক্ত, সংযুক্ত, সংক্রান্ত (মোকদ্দমাসংশ্লিষ্ট, সংশ্লিষ্ট বিষয়গুলি)। [সং. সম্ + √ শ্লিষ্ + ত]।

সংশ্রূত

সংশ্রূত [ saṃśrūta ] বিণ. সম্যক শ্রুত, ভালোভাবে শোনা হয়েছে এমন। [সং. সম্ + শ্রূত]।

সংশ্রয়

সংশ্রয় [ saṃśraẏa ] বি. 1 আশ্রয়; 2 অবলম্বন, সহায়। [সং. সম্ + √ শ্রি + অ]। সংশ্রিত বিণ. আশ্রিত।

সংশোধনীয়

সংশোধনীয় বিণ. সংশোধন করতে হবে বা করা উচিত এমন (সংশোধনীয় আচরণ)।

সংশোধন

সংশোধন [ saṃśōdhana ] বি. 1 সংশুদ্ধি; 2 পবিত্রীকরণ; 3 পাপ বা কু অভ্যাস দূরীকরণ (চরিত্র সংশোধন); 4 ভুল বা ভ্রান্তি দূরীকরণ (ভূল সংশোধন)। ☐ বি. শোধন। [সং. সম্ + শোধন] সংশোধক বিণ. বি. সংশোধনকারী। সংশোধনীয় বিণ. সংশোধন করতে হবে বা করা উচিত এমন (সংশোধনীয় আচরণ)। সংশোধিত বিণ. সংশোধন করা হয়েছে এমন।

সংশুদ্ধি

সংশুদ্ধি [ saṃśuddhi ] বি. 1 সম্যক শুদ্ধি; 2 বিশেষরূপে শোধন, পরিষ্করণ বা মার্জন। [সং. সম্ + শুদ্ধি]।