স সংসর্পণ সংসর্প, সংসর্পণ [ saṃsarpa, saṃsarpaṇa ] বি. 1 সম্যক গমন; 2 ক্রমশ বিস্তৃতি; 3 সাপের মতো আঁকাবাঁকা গতি। [সং. সম্ + √ সৃপ্ + অ, অন]। সংসর্পী (-র্পিন্) বিণ. সংসর্পবিশিষ্ট, প্রসরণশীল; আঁকাবাঁকা গতিবিশিষ্ট।
স সংসর্প সংসর্প, সংসর্পণ [ saṃsarpa, saṃsarpaṇa ] বি. 1 সম্যক গমন; 2 ক্রমশ বিস্তৃতি; 3 সাপের মতো আঁকাবাঁকা গতি। [সং. সম্ + √ সৃপ্ + অ, অন]। সংসর্পী (-র্পিন্) বিণ. সংসর্পবিশিষ্ট, প্রসরণশীল; আঁকাবাঁকা গতিবিশিষ্ট।
স সংসর্গ সংসর্গ [ saṃsarga ] বি. 1 একত্র বাস, সঙ্গ, মেলামেশা (সাধুসংসর্গ, অসত্সংসর্গ); 2 সম্বন্ধ, সম্পর্ক (অসত্ লোকের সংসর্গ ত্যাগ করা); 3 সহবাস, সংগম (স্ত্রীসংসর্গ)। [সং. সম্ + √ সৃজ্ + অ]। সংসর্গাভাব বি. সম্বন্ধহীনতা।
স সংসদ সংসদ [ saṃsada ] বি. 1 সমিতি, সংঘ, সভা, পরিষদ (সাহিত্য সংসদ); 2 ভারতের কেন্দ্রীয় আইনসভা, Parliament (সংসদে বিল গৃহীত)। [সং. সম্ + √ সদ্ + ক্বিপ্]। সংসদীয় বিণ. সংসদবিষয়ক, parliamentary (সংসদীয় গণতন্ত্র)।
স সংসক্তি সংসক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্নতা; 3 (বিজ্ঞা.) আকর্ষণশক্তিবিশেষ যার প্রভাবে পরমাণুসমূহ পরস্পর সংলগ্ন থাকে, cohesion. (বি. প.)।
স সংসক্ত সংসক্ত [ saṃsakta ] বিণ. 1 আসক্ত (রাজনীতিতে সংসক্ত); 2 সংলগ্ন (পরস্পর-সংসক্ত); 3 সম্পৃক্ত, বিশেষভাবে সম্পর্কিত, সংযুক্ত বা জড়িত। [সং. সম্ + √ সন্জ্ + ত]। সংসক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্নতা; 3 (বিজ্ঞা.) আকর্ষণশক্তিবিশেষ যার প্রভাবে পরমাণুসমূহ পরস্পর সংলগ্ন থাকে, cohesion. (বি. প.)।
স সংশ্লেষণ সংশ্লেষণ বি. 1 একতীকরণ (গীতায় জ্ঞান কর্ম-ভক্তির সংশ্লেষণ); 2 ‘বিশ্লেষণ’-এর বিপরীত; 3 (রসা.) যৌগিক পদার্থ প্রস্তুত করার জন্য বিভিন্ন রূঢ় পদার্থের মিশ্রণ (বি.প.)।