স সংসৃতি সংসৃতি [ saṃsṛti ] বি. 1 সহগমন, সহযাত্রা; 2 প্রবাহ, স্রোত; 3 সংসার। [সং. সম্ + সৃতি]। সংসৃত বিণ. সহগমনকারী; প্রবাহিত।
স সংসিদ্ধ সংসিদ্ধ [ saṃsiddha ] বিণ. 1 সম্পূর্ণ সফল; 2 সুসম্পন্ন; 3 স্বাভাবসিদ্ধ। [সং. সম্ + সিদ্ধ]। সংসিদ্ধি বি. সম্পূর্ণ সফলতালাভ।
স সংসারী সংসারী ( রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি।
স সংসারাসক্ত সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত।