সংস্থাপন
সংস্থাপন [ saṃshāpana ] বি. 1 বিশেষভাবে কিংবা ভালোভাবে স্থাপন (ধর্ম সংস্থাপন); 2 প্রতিষ্ঠা (বিদ্যালয় সংস্থাপন); 3 উপস্থাপন। [সং. সম্ + স্থাপন]। সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক। স্ত্রী. সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী। সংস্থাপিত বিণ. সংস্থাপন বা স্থাপন বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন; আয়োজিত।
সংস্ক্রিয়া
সংস্ক্রিয়া [ saṃskriẏā ] বি. সংস্কারের কাজ, শোধন, পরিমার্জনা, উন্নয়ন। [সং. সম্ + ক্রিয়া]।
সংস্কৃতিবান
সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.
সংস্কৃতিসম্পন্ন
সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.
সংস্কৃতিমান
সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.
সংস্কৃতি
সংস্কৃতি [ saṃskṛti ] বি. 1 সংস্কার, উন্নয়ন; 2 অনুশীলনের দ্বারা লব্ধ বিদ্যাবুদ্ধি রীতিনীতি ইত্যাদির উত্কর্ষ, সভ্যতাজনিত উত্কর্ষ; সমাজনীতি, বুদ্ধি, আচারব্যবহার ও শিল্পসাহিত্যের মধ্যে কোনো জাতির যে পরিচয় থাকে, কৃষ্টি, culture. [সং. সম্ + √ কৃ + তি]। সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.