সংহিতা

সংহিতা [ saṃhitā ] বি. 1 সংগৃহীত রচনাসমূহ, সংকলনগ্রন্হ; 2 বেদের কর্মকাণ্ডবিষয়ক মন্ত্রসমষ্টি; 3 মনুর কৃত এবং অন্য পৌরাণিক মুনিদের কৃত স্মৃতিশাস্ত্র; 4 (আল.) পবিত্র ও অবশ্যপালনীয় নির্দেশসমূহ বা গ্রন্হ; 5 আইন-সংকলন; 6 (ব্যাক.) (অপ্র.) সংস্কৃত ব্যাকরণের সন্ধি। [সং. সম্ + √ ধা + ত + আ (স্ত্রী)]।

সংহারা

সংহারা ক্রি. (কাব্যে) বধ করা (‘সংহারিব রণে’)।

সংহারক

সংহারক বিণ. বি. সংহারকারী, বধকারী, বিনাশক।

সংহার

সংহার [ saṃhāra ] বি. 1 বধ, বিনাশ, নিধন (বৃত্রসংহার); 2 ধ্বংস, প্রলয় (সৃষ্টিসংহার); 3 অবসান (উপসংহার); 4 প্রত্যাকর্ষণ, প্রত্যাহার (বাক্যসংহার); 5 সংকোচন (বেণিসংহার); 6 সংগ্রহ। [সং. সম্ + √ হৃ + অ]। সংহারক বিণ. বি. সংহারকারী, বধকারী, বিনাশক। সংহারা ক্রি. (কাব্যে) বধ করা (‘সংহারিব রণে’)।

সংহর্তা

সংহর্তা [ saṃhartā ] (-র্তৃ) বিণ. বি. সংহরণকারী, সংহারক। [সং. সম্ √ হৃ + তৃ]।

সংহরা

সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা (‘সংহর, সংহর তব বাণী’: রবীন্দ্র)।

সংহরণ

সংহরণ [ saṃharaṇa ] বি. 1 সংহার, হত্যা, নিধন; 2 নিবারণ, সংবরণ, সংযত করা (অসংযত শক্তির সংহরণ); 3 নাশ, দূরীকরণ (‘তমোগুণ কর সংহরণ’); 4 সংকোচন; 5 সংক্ষেপ করা, সংক্ষেপণ। [সং. সম্ + √ হ্ + অন]। সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা (‘সংহর, সংহর তব বাণী’: রবীন্দ্র)।

সংহতি

সংহতি [ saṃhati ] বি. 1 মিলন বা সম্যক মিলন, ঐক্য, নিবিড় সংযোগ, একত্রীভবন (ভারতের সংহতি, জাতীয় সংহতি); 2 সমন্বয়; 3 জমাট বা ঘনীভূত হওয়া; 4 সংঘ; 5 সমূহ, সমষ্টি। [সং. সম্ + √ হন্ + তি]।

সংহত

সংহত [ saṃhata ] বিণ. 1 সম্যক মিলিত, ঐক্যবদ্ধ বা একত্রীভূত (জাতির সংহত শক্তি, সমস্ত শক্তিকে সংহত করা); 2 সুদৃঢ়; 3 জমাট, ঘনীভূত। [সং. সম্ + √ হন্ + ত]।