স সকল সকল [ sakala ] বিণ. সমস্ত, সমগ্র, সমুদায় (‘সকল গর্ব দূর করি দিব’: রবীন্দ্র)। ☐ বি. (বাং.) সমস্ত লোক (‘সকলের তরে সকলে আমরা’: কামিনী)। [সং. সহ + কলা (অংশ)]।
স সকর্মক সকর্মক [ sakarmaka ] বিণ. 1 (ব্যাক.) যে ক্রিয়ার কর্ম আছে এমন (সকর্মক ক্রিয়া); 2 কর্মে নিযুক্ত। [সং. সহ + কর্ম + ক]।
স সকরুণ সকরুণ [ sakaruṇa ] বিণ. 1 সদয়, কৃপাযুক্ত (সকরুণ হৃদয়); 2 অতি করুণ বা দুঃখপূর্ণ, যাতে দয়া বা করুণার উদয় হয় (‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’: রবীন্দ্র)। [বাং. < সং. সহ + করুণা]।
স সকণ্টক সকণ্টক [ sakaṇṭaka ] বিণ. 1 কাঁটাযুক্ত (সকণ্টক পুষ্পবৃন্ত); 2 বিঘ্নযুক্ত, বিঘ্নসংকুল (সকণ্টক রাজ্যভোগ)। তু. বিপ. নিষ্কণ্টক। [সং. সহ + কণ্টক]।
স সকড়ি সকড়ি [ sakaḍ়i ] বি. 1 এঁটো (অন্যের সকড়ি খায় না); 2 ভাত তরকারি ইত্যাদি রান্না-করা খাদ্যবস্তু বা তার স্পর্শজনিত দোষ। ☐ বিণ. অন্নব্যঞ্জনাদির স্পর্শদোষযুক্ত (হাত সকড়ি করা)। [ সঙ্কডিআ]।
স সংহৃত সংহৃত [ saṃhṛta ] বিণ. 1 সংগৃহীত; 2 সঞ্চিত; 3 বিনাশিত, হত; 4 প্রত্যাকৃষ্ট; 5 সংকুচিত। [সং. সম্ + √ হৃ + ত]। সংহৃতি বি. 1 সংগ্রহ; 2 সংহার, বিনাশ; 3 প্রত্যাকর্ষণ; 4 সংকোচ।