স সকাশ সকাশ [ sakāśa ] বি. নিকট, সন্নিধান (নৃপতিসকাশে গিয়ে সংবাদ দেওয়া)। ☐ বিণ. সমীপস্হ, সন্নিহিত। [সং. সহ + কাশ (সন্নিধান)]।
স সকাল সকাল সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।
স সকাল সকাল [ sakāla ] বি. 1 প্রাতঃকাল, প্রভাত (সকালবেলা, সকাল হওয়া); 2 ত্বরা, তাড়াতাড়ি (সকাল করে আসা)। [সং. সহ + কাল]। সকালবেলা বি. প্রভাত। সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।
স সকাম সকাম [ sakāma ] বিণ. 1 কামনাযুক্ত; 2 ফলাফলের আশাযুক্ত (সকাম কর্ম); 3 (বিরল) চরিতার্থ। [সং. সহ + কাম]।
স সকাতরে সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে (‘সকাতরে ওই কাঁদিছে সকলে’: রবীন্দ্র)।
স সকাতর সকাতর [ sakātara ] বিণ. কাতরতাযুক্ত, মিনতিপূর্ণ (সকাতর প্রার্থনা)। [সং. সহ + কাতর]। সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে (‘সকাতরে ওই কাঁদিছে সকলে’: রবীন্দ্র)।