স সক্রিয় সক্রিয় [ sakriẏa ] বিণ. 1 ক্রিয়ারত, কর্মশীল (যন্ত্রটি সক্রিয় আছে); 2 কার্যকর (সক্রিয় সমর্থন, সক্রিয় সাহায্য)। [সং. সহ + ক্রিয়া]। বি. সক্রিয়তা (দেহমনের সক্রিয়তা)।
স সক্ত সক্ত [ sakta ] বিণ. 1 আসক্ত; 2 সংলগ্ন। [সং. √ সন্জ্ + ত]। সক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্ন অবস্হা; 3 অনুরাগ।
স সক্কালবেলা সক্কালবেলা [ sakkālabēlā ] বিশেষত অতি প্রত্যুষ বোঝতে কিংবা ঝোঁক প্রয়োগে সকালবেলা -র কথ্য রূপ (সক্কালবেলা উঠেই এখানে চলে এসেছে)।
স সকৌতুক সকৌতুক [ sakautuka ] বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ। [সং. সহ + কৌতুক]। সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
স সকুল্য সকুল্য [ sakulya ] বি. 1 জ্ঞাতি; 2 সপিণ্ডের ঊর্ধ্বতন তিনপুরুষ ও অধস্তন তিনপুরুষ। ☐ বিণ. 1 সমকুলজাত বা এককুলজাত; 2 সগোত্র। [সং. সকুল (সমান কুল) + য]।