সঙ্গতি

সঙ্গতি [ saṅgati ] সংগতি- এর বানানভেদ।

সঙ্গত

সঙ্গত [ saṅgata ] সংগত- এর বানানভেদ।

সঙ্গিনী

সঙ্গিনী স্ত্রী. সঙ্গী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)।

সঙ্গী

সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী।

সঙ্গদোষ

সঙ্গদোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ।

সঙ্গ

সঙ্গ [ saṅga ] বি. 1 মিলন, সংসর্গ (‘অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ’: রবীন্দ্র; সাধুসঙ্গ); 2 আসক্তি। [সং. √ সনজ্ + অ]। সঙ্গদোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ। সঙ্গবিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন। সঙ্গহীন বিণ. নিঃসঙ্গ, একাকী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী।