স সড়োগড়ো সড়োগড়ো [ saḍ়ō-gaḍ়ō ] বিণ. 1 উত্তমরূপে আয়ত্ত, অভ্যস্ত বা রপ্ত (প্লানটা সড়োগড়ো হয়েছে তো?); 2 মুখস্হ (নামতা সড়োগড়ো হওয়া)। [দেশি]।
স সড়াত সড়াক, সড়াত্ (সড়াত, সড়াৎ) [ saḍ়āka, saḍ়āt ] বি. সর্পাদির দ্রুতগতির মতো বেগসূচক শব্দ। [ধ্বন্যা]।
স সড়াক সড়াক, সড়াত্ (সড়াত, সড়াৎ) [ saḍ়āka, saḍ়āt ] বি. সর্পাদির দ্রুতগতির মতো বেগসূচক শব্দ। [ধ্বন্যা]।
স সড়সড় সড়সড় [ saḍ়-saḍ় ] বি. সাপ এবং অন্য সরীসৃপের দ্রুত গমনসূচক শব্দ (সড়সড় করে কী-একটা যেন চলে গেল, সড়সড় শব্দ হচ্ছে)। [ধ্বন্যা.]।
স সড় সড় [ saḍ় ] বি. গুপ্ত পরামর্শ, চক্রান্ত, ষড়যন্ত্র। [আ. সর; সলাহ্]। সড় করা ক্রি. বি. চক্রান্ত করা (সড় করে তাকে ঠকানো হয়েছে)। সড় থাকা ক্রি. বি. ষড়যন্ত্রের ব্যাপারে যোগাযোগ থাকা (এ ব্যাপারে তার সড় ছিল)।
স সঠিক সঠিক [ saṭhika ] বিণ. 1 সম্পূর্ণ ঠিক বা খাঁটি; 2 নির্ভুল, যথার্থ (সঠিক কথা)। [বাং. স2 + ঠিক়]।