সতিন

সতিন [ satina ] বি. সপত্নী, পতির অন্য পত্নী। [সং. সপত্নী-তু. হি. সৌতিন]। সতিনকাঁটা বি. সুখের পথে সতিনরূপ কাঁটা বা বিঘ্ন, যে-সতিন কাঁটার মতো কষ্টদায়ক। সতিনঝি বি. সতিনের কন্যা, সত্মেয়ে। সতিনপো বি. সতিনের ছেলে, সত্ছেলে।

সতাত

সতাতো, সতাত বিণ. বৈমাত্র (সতাতোভাই)।

সতাতো

সতাতো, সতাত বিণ. বৈমাত্র (সতাতোভাই)।

সতাই

সতাই বি. (প্রা. কা.) বিমাতা (‘শুন সুমিত্রা সতাই’: কৃত্তি)।

সতা

সতা [ satā ] বি. (প্রা. কা.) সতিন (‘গঙ্গা নামে সতা তার’: ভা. চ.)। [সং. সপত্নী]। সতাই বি. (প্রা. কা.) বিমাতা (‘শুন সুমিত্রা সতাই’: কৃত্তি)। সতাতো, সতাত বিণ. বৈমাত্র (সতাতোভাই)।

সৎস্বভাব

সৎস্বভাব [ sat-sbabhāba ] বি. ভালো স্বভাব; নৈতিকতা। ☐ বিণ. চরিত্রবান; সচ্চরিত্র। [সং. সত্1 + স্বভাব]।

সৎসাহস

সৎসাহস [ sat-sāhasa ] বি. ন্যায্য কথা বলার বা উচিতকাজ করার সাহস (সাত্যি কথাটা বলার মতো সত্সাহস কারও ছিল না)। [সং. সত্1 + সাহস]।

সৎসঙ্গ

সৎসঙ্গ [ sat-saṅga ] বি. সাধু লোকের বা ভালো লোকের সঙ্গ বা সাহচর্য। [সং. সত্ 1 + সঙ্গ]।