স সতেজ সতেজ [ satēja ] বিণ. 1 তেজযুক্ত, তেজি (বার্ধক্য সত্ত্বেও সতেজ); 2 তেজস্বী। [সং. সহ + বাং. তেজ]।
স সতৃষ্ণ সতৃষ্ণ [ satṛṣṇa ] বিণ. 1 পিপাসিত, তৃষ্ণাযুক্ত; 2 (আল.) স্পৃহাযুক্ত, লালায়িত (সতৃষ্ণনয়নে)। [সং. সহ + তৃষ্ণা]।
স সতীর্থ সতীর্থ [ satīrtha ] বি. একই সময়ে একই গুরুর ছাত্র; সহপাঠী, সহাধ্যায়ী; একই শ্রেণির ছাত্র। [সং. স (সমান) + তীর্থ (গুরু)]।