সত্যরক্ষা

সত্যরক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা।

সত্যসন্ধ

সত্যসন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা।

সত্যসন্ধান

সত্যসন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান।

সত্যাগ্রহ

সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট।

সত্যান্বেষণ

সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান।

সত্যাপনা

সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]।

সত্যাপন

সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]।