স সদল সদল [ sadala ] বিণ. দলযুক্ত, দলের সঙ্গে আছে এমন। [সং. সহ + দল]। সদলবলে ক্রি-বিণ. (বাং.) সঙ্গীসাথি সঙ্গে নিয়ে। সদলে ক্রি-বিণ. স্বপক্ষীয় লোকজনের সঙ্গে।
স সদর্প সদর্প [ sadarpa ] বিণ. দর্পযুক্ত, অহংকৃত, গর্বিত (সদর্প ঘোষণা, সদর্প আচরণ)। [সং. সহ + দর্প]। সদর্পে ক্রি-বিণ. দর্পভরে, গর্বের সঙ্গে।
স সদর্থক সদর্থক [ sadarthaka ] বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সত্1 + অর্থ + ক]। তু. নঞর্থক।