সদ্যোজীবী

সদ্যোজীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী (‘জলবিম্ব যথা সদা সদ্যোজীবী’: মধু.)।

সদ্যোমাংস

সদ্যোমাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস।

সদ্যোমুক্ত

সদ্যোমুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত (‘এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত।

সদ্যোমৃতা

সদ্যোমৃতা স্ত্রী. সদ্যোমৃত । সদ্যোমৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন।

সদ্যোমৃত

সদ্যোমৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যোমৃতা।

সদ্য

সদ্য, সদঃ [ sadya, sadḥ ] (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। সদ্যসদ্যতন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। সদ্যপক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃপাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্যসদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্যস্নাতা। সদ্যোজাগ্রত বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যোজাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যোজীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয়...

সদ্ম

সদ্ম [ sadma ] (-দ্মন্) বি. আবাস, গৃহ। [সং. সদ্ + মন্]।

সদ্ভাব

সদ্ভাব [ sadbhāba ] বি. 1 সত্তা, অস্তিত্ব, বন্ধুভাব (ঈশ্বরের সদ্ভাব সম্পর্কে সংশয়); 2 সৌহার্দ্য, বন্ধুভাব (প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা)। [সং. সত্1 + ভাব]।

সদ্বাক্য

সদ্বাক্য [ sadbākya ] বি. উত্তম বাক্য বা ভাষা; ভালো কথা। [সং. সত্1 + বাক্য]।