স সন্নিধান সন্নিধান, সন্নিধি [ sanni-dhāna, sannidhi ] বি. 1 নৈকট্য (পিতৃসন্নিধানে); 2 সংসর্গ; 3 সমাগম; 4 আবির্ভাব (‘যেনমতে পদ্মাবতী করিলা সন্নিধান’: বি. গু.) 5 স্হিতি। [সং. সম্ + নি √ ধা + অন, ই]।
স সন্নিকর্ষ সন্নিকর্ষ [ sanni-karṣa ] বি. সান্নিধ্য, নৈকট্য। [সং. সম্ + নি + √ কৃষ্ + অ]। সন্নিকর্ষণ বি. নিকটে অবস্হান। সন্নিকৃষ্ট বিণ. সমীপবর্তী।
স সন্নিকট সন্নিকট [ sanni-kaṭa ] বি. সন্নিধান (সন্নিকটে অবস্হিত)। ☐ ক্রি-বিণ. অতি নিকটে (সন্নিকট যাওয়া)। ☐ বিণ. অতি নিকটবর্তী (সন্নিকট মৃত্যু)। [সং. সম্ + নিকট]। সন্নিকটে ক্রি-বিণ. অতি নিকটে।
স সন্নদ্ধ সন্নদ্ধ [ sannaddha ] বিণ. 1 (অস্ত্রাদি দ্বারা) সম্যকরূপে সজ্জিত; 2 বর্মপরিহিত; 3 শ্রেণিবদ্ধ, বিন্যস্ত (ঘনসন্নদ্ধ)। [সং. সম্ + √ নহ্ + ত]।