স

সপসপে

সপসপে বিণ. 1 সপ, সপ আওয়াজযুক্ত; 2 (মূলত জামাকাপড়) সম্পূর্ণ সিক্ত।
স

সপসপ

সপসপ [ sapa-sapa ] অব্য. বি. 1 সম্যক সিক্ততার ভাব (ভিজে সপসপ করা); 2 তরল বস্তু খাওয়ার শব্দ (সপসপ করে পায়েস খাওয়া)। [ধ্বন্যা.]। সপসপে বিণ. 1 সপ, সপ আওয়াজযুক্ত; 2 (মূলত জামাকাপড়) সম্পূর্ণ সিক্ত।
স

সপর্যা

সপর্যা [ saparyā ] বি. আরাধনা, পূজা, উপাসনা। [সং. সপর্ + √ যক্ + আ]।
স

সপরিবারে

সপরিবারে ক্রি-বিণ. পরিবারবর্গের সঙ্গে (সপরিবারে এলেন)।
স

সপরিবার

সপরিবার [ sapari-bāra ] বিণ. ক্রি-বিণ. স্ত্রীপুত্রকন্যাদিসহ (দুর্ঘটনায় সপরিবার নিহত)। [সং. সহ + পরিবার]। সপরিবারে ক্রি-বিণ. পরিবারবর্গের সঙ্গে (সপরিবারে এলেন)।
স

সপত্নীক

সপত্নীক [ sapatnīka ] বিণ. ক্রি-বিণ. পত্নীসহ, সস্ত্রীক। তু. বিপত্নীক। [সং. সহ + পত্নী + ক]।
স

সপত্নী

সপত্নী [ sapatnī ] বি. সতিন, পতির অন্য পত্নী। [সং. সমান + পতি, ঈ]।
স

সপত্ন

সপত্ন [ sapatna ] বি. শত্রু। [সং. সপত্নী + অ(সপত্নীতুল্য এই অর্থে)]।
স

সপক্ষতা

সপক্ষতা বি. সপক্ষ। সপক্ষ2 [ sapakṣa2 ] বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]।
স

সপক্ষ

সপক্ষ1 [ sapakṣa1 ] বিণ. পক্ষযুক্ত, ডানাওয়ালা। [সং. সহ + পক্ষ]। সপক্ষ2 [ sapakṣa2 ] বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]। বি. সপক্ষতা।