স সপ্তাহ সপ্তাহ [ saptāha ] বি. রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি: এই সাত দিন; পরপর যে-কোনো সাত দিন। [সং. সপ্ত + অহন্]। সপ্তাহান্ত বি. সপ্তাহের শেষ (সপ্তাহান্তে একবার যায়)।
স সপ্তসপ্তি সপ্তাশ্ব, সপ্তসপ্তি [ saptāśba, saptasapti ] বি. (সপ্ত অশ্ববাহিত রথারূঢ় বলে) সূর্য। [সং. সপ্ত + অশ্ব]।
স সপ্তাশ্ব সপ্তাশ্ব, সপ্তসপ্তি [ saptāśba, saptasapti ] বি. (সপ্ত অশ্ববাহিত রথারূঢ় বলে) সূর্য। [সং. সপ্ত + অশ্ব]।
স সপ্তাশীতি সপ্তাশীতি [ saptāśīti ] বি. বিণ. সাতাশি। [সং. সপ্ত + অশীতি]। সপ্তাশীতিতম বিণ. সাতাশি সংখ্যক। স্ত্রী. সপ্তাশীতিতমী।
স সপুষ্পক সপুষ্পক [ sapuṣpaka ] বিণ. পুষ্প আছে এমন, পুষ্পের সঙ্গে বর্তমান (সপুষ্পক উদ্ভিদ)। [সং. সহ + পুষ্প + ক]।