সমকোণ

সমকোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle.

সমকোণী ত্রিভুজ

সমকোণী ত্রিভুজ – যার যেকোন একটি কোণ ১ সমকোণ বা ৯০° এর সমান। দ্র ত্রি।

সমকৌণিক

সমকৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত।

সমঘন

সমঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)।

সমচতুর্ভুজ

সমচতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান।

সমজাতীয়ত্ব

সমজাতীয়তা, সমজাতীয়ত্ব বি. সমজাতীয় । সমজাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।

সমজাতীয়তা

সমজাতীয়তা, সমজাতীয়ত্ব বি. সমজাতীয় । সমজাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।

সমজাতীয়া

সমজাতীয়া স্ত্রী. সমজাতীয় । সমজাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।