স সমন্তাত সমন্তাত্ (সমন্তাত, সমন্তাৎ), সমন্ততঃ [ samantāt, samantatḥ ] (-তস্) অব্য. (অপ্র.) সর্বত, সর্বদিকে, সর্বত্র। [সং. সমস্ত + আত্, তস্]।
স সমধিক সমধিক [ samadhika ] বিণ. অত্যন্ত, খুব বেশি, ঢের বেশি (সমধিক ক্লান্ত, সমধিক দুঃখিত)। [সং. সম্ + অধিক]।
স সমঞ্জস সমঞ্জস [ samañjasa ] বিণ. 1 সম্পূর্ণ উচিত বা উপযুক্ত, সমীচীন, ঠিক; 2 সদৃশ (সুসমঞ্জস বিধান)। [সং. সম্ + অঞ্জস্ + অ]।
স সমঝোতা সমঝোতা [ samajhōtā ] বি. 1 আপোশ, মীমাংসা, ফয়সালা, মিটমাট (দুপক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে); 2 বোঝাপড়া। [হি. সমঝওতা]।
স সমজদার সমঝদার, সমজদার বিণ. 1 উপলব্ধি করতে সমর্থ, রসজ্ঞ; 2 বোঝে এমন (সমঝদার শ্রোতা)। [হি. সমঝ্ + ফা. দার]।
স সমঝদার সমঝদার, সমজদার বিণ. 1 উপলব্ধি করতে সমর্থ, রসজ্ঞ; 2 বোঝে এমন (সমঝদার শ্রোতা)। [হি. সমঝ্ + ফা. দার]।