সময়
সময় [ samaẏa ] বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 10 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। সময়নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. সময়নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে (‘ভেঙে পড়ে সময়-সময়’:...
সমভিব্যাহার
সমভিব্যাহার [ samabhi-byāhāra ] বি. সঙ্গ, একত্র অবস্হান বা গমন। [সং. সম্ + অভি + বি + আ + √ হৃ + অ]। সমভিব্যাহারী (-রিন্) বিণ. সঙ্গে থাকে এমন, সঙ্গে রয়েছে এমন, সঙ্গী। সমভিব্যাহারে ক্রি-বিণ. সঙ্গে, সাথে (পাত্র-মিত্র সমভিব্যাহারে চলেছেন)।