সমান্তর

সমান্তর [ samāntara ] বিণ. 1 (গণি.) সমান পরিমাণ বা দূরত্ববিশিষ্ট, equidistant; 2 সমান পার্থক্যযুক্ত (যেমন, 2 6 1 ইত্যাদি)। [সং. সম্ + অন্তর]। সমান্তর শ্রেঢ়ী — সমান ব্যবধানযুক্ত সংখ্যাসমূহ (যেমন 3 6 9 12 15) arithmetical progression. সমান্তরাল (জ্যামি.) বিণ. সর্বত্র সমান ব্যবধানবিশিষ্ট, parallel.

সমানুভূতি

সমানুভূতি [ samānu-bhūti ] বি. 1 সমবেদনা, সহানুভূতি; 2 দরদ। [সং. সম্ + অনুভূতি]।

সমানুপাত

সমানুপাত [ samānu-pāta ] বি. 1 সদৃশ সম্বন্ধ; 2 (গণি.) আনুপাতিক সমতা, এক বস্তুর হ্রাস-বৃদ্ধির তুল্য অপরের হ্রাসবৃদ্ধি, proportion. [সং. সম্ + অনুপাত]।

সমানাধিকার

সমানাধিকার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা।

সমানাধিকরণ

সমানাধিকরণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। ☐ বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণ সম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট।

সমান সমান

সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন।

সমান

সমান [ samāna ] বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধিকরণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। ☐ বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণ সম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধিকার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা।

সমাধ্যায়ী

সমাধ্যায়ী [ samādhyāẏī ] (-য়িন্) বিণ. সহপাঠী, সতীর্থ। [সং. সম্ + অধি + √ ই + ইন্]।