সমারূঢ়

সমারূঢ় [ samā-rūḍh় ] বিণ. বিশেষভাবে আরূঢ় বা অধিষ্ঠিত। [সং. সম্ + আরূঢ়]। স্ত্রী. সমারূঢ়া।

সমারম্ভ

সমারম্ভ [ samā-rambha ] বি. 1 আরম্ভ; 2 অনুষ্ঠান; 3 আড়ম্বর। [সং. সম্ + আরম্ভ]।

সমারব্ধ

সমারব্ধ [ samā-rabdha ] বিণ. 1 বিশেষভাবে আরম্ভ হয়েছে এমন; 2 আরম্ভ হয়েছে এমন, আরব্ধ। [সং. সম্ + আরব্ধ]।

সমাবেশিত

সমাবেশিত বিণ. সমাবেশ করা হয়েছে এমন, নিবেশিত।

সমাবেশ

সমাবেশ [ samā-bēśa ] বি. 1 সমাগম, একত্র উপস্হিতি বা অবস্হান (জনসমাবেশ, প্রাচ্য-পাশ্চাত্যের একত্র সমাবেশ); 2 অভিনিবেশ; 3 প্রবেশ। [সং. সম্ + আ + √ বিশ্ + অ]; 4 সংস্হাপন, বিন্যাস (নানা বর্ণের সমাবেশ, সৈন্যসমাবেশ)। [সম্ + আ + বিশ্ + ণিচ্ + অ]। সমাবেশিত বিণ. সমাবেশ করা হয়েছে এমন, নিবেশিত।

সমাবৃত

সমাবৃত [ samā-bṛta ] বিণ. 1 সম্পূর্ণ আবৃত বা আচ্ছন্ন; 2 পরিবেষ্টিত (স্ত্রীপুত্রসমাবৃত)। [সং. সম্ + আবৃত]।

সমাবিষ্টা

সমাবিষ্টা স্ত্রী. সমাবিষ্ট । সমাবিষ্ট [ samā-biṣṭa ] বিণ. 1 অভিনিবিষ্ট; 2 প্রবিষ্ট; 3 আক্রান্ত; 4 সমবেত। [সং. সম্ + আবিষ্ট]।

সমাবিষ্ট

সমাবিষ্ট [ samā-biṣṭa ] বিণ. 1 অভিনিবিষ্ট; 2 প্রবিষ্ট; 3 আক্রান্ত; 4 সমবেত। [সং. সম্ + আবিষ্ট]। স্ত্রী. সমাবিষ্টা।

সমাবৃত্ত

সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত।

সমাবর্তন

সমাবর্তন [ samā-bartana ] বি. 1 প্রত্যাবর্তন; 2 ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে গার্হস্হ্যজীবনে প্রত্যাগমন; 3 (বাং) ‘স্নাতক’ ছাত্রগণকে উপাধি-বিতরণের সভা, convocation. [সং. সম্ + আবর্তন]। সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত।