স

সমাসীন

সমাসীন [ samā-sīna ] বিণ. উপবিষ্ট (পরিপূর্ণ মহিমায় সমাসীন)। [সং. সম্ + আসীন]।
স

সমাসন্ন

সমাসন্ন [ samā-sanna ] বিণ. প্রায় এসে পড়েছে বা নিকটবর্তী হয়েছে এমন, সন্নিহিত। [সং. সম্ + আসন্ন]।
স

সমাসঙ্গ

সমাসঙ্গ [ samā-saṅga ] বি. 1 অতিশয় আসঙ্গ বা আসক্তি; 2 সংযোগ। [সং. সম্ + আসঙ্গ]।
স

সমাসক্ত

সমাসক্ত [ samā-sakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 অভিনিবিষ্ট; 3 সংযুক্ত। [সং. √ সম্ + আসক্ত]। সমাসক্তি বি. 1 অতিশয় আসক্তি; 2 সংযোগ।
স

সমাস

সমাস [ samāsa ] বি. 1 সংক্ষেপ; 2 সংগ্রহ; 3 মিলন; 4 (ব্যাক.) পরস্পর সম্বন্ধবিশিষ্ট একাধিক পদের একপদীকরণ। [সং. সম্ + √ অস্ + অ]।
স

সমাশ্রিত

সমাশ্রিত [ samā-śrita ] বিণ. 1 সম্যক আশ্রয়প্রাপ্ত; 2 আচ্ছন্ন, সমাচ্ছন্ন (বটচ্ছায়াসমাশ্রিত মন্দির)। [সং. সম্ + আশ্রিত]।
স

সমাশ্রয়

সমাশ্রয় [ samā-śraẏa ] বি. 1 আশ্রয়; 2 অবলম্বন (সমাশ্রয়হীন)। [সং. সম্ + আশ্রয়]।
স

সমালোচ্য

সমালোচ্য বিণ. সমালোচনার যোগ্য বা বিষয়ীভূত।
স

সমালোচিত

সমালোচিত বিণ. 1 (যার) সমালোচনা করা হয়েছে এমন; 2 নিন্দিত।