সমীক্ষণ
সমীক্ষণ [ samīkṣaṇa ] বি. 1 সম্যক দৃষ্টি; 2 অন্বেষণ; 3 বিবেচনা; 4 যত্ন; 5 সম্যক জ্ঞান। [সং. সম্ + √ ঈক্ষ্ + অন]। সমীক্ষা বি. 1 সমীক্ষণ; 2 সবিশেষ পর্যালোচনা; 3 যত্ন; 4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব; 5 প্রকৃতি; 6 বুদ্ধি; 7 মীমাংসাদর্শন। সমীক্ষিত বিণ. 1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত; 2 আলোচিত; 3 অন্বেষিত। সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন। ☐ বিণ. বিচার্য। সমীক্ষ্যকারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে। বি. সমীক্ষ্যকারিতা। সমীক্ষ্যবাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন।
সমীকরণ
সমীকরণ [ samī-karaṇa ] বি. 1 একজাতীয় করা, সদৃশীকরণ; 2 (গণি.) কোনো জ্ঞাত রাশির সাহায্যে তত্তুল্য কোনো অজ্ঞাত রাশির পরিমাণ নির্ধারণ; 3 এক রাশি বা রাশিসমূহের সঙ্গে অন্য রাশি বা রাশিসমূহের সমতা নির্দেশ, equation; 4 (ভাষাতত্ত্বে) যুক্তবর্ণের দুটি বিভিন্ন ধ্বনির (উচ্চারণের সুবিধার্থে) একটি ধ্বনিতে পরিবর্তন (যেমন, পদ্ম > পদ্দ, ধর্ম > ধম্ম), assimilation. [সং. সম্ + ঈ (চ্বি) + √ কৃ + অন]।