স সমুদ্ভব সমুদ্ভব [ samudbhaba ] বি. 1 প্রকাশ; 2 উত্পত্তি, জন্ম। [সং. সম্ + উদ্ভব]। সমুদ্ভূত বিণ. উত্পন্ন, জাত।
স সমুদ্ধৃতি সমুদ্ধরণ, সমুদ্ধৃতি [ samuddharaṇa, samuddhṛti ] বি. 1 উত্তোলন; 2 বমন; 3 অন্যের রচনা বা উক্তি থেকে আহরণ। [সং. সম্ + উদ্ + √ হৃ + অন, + তি]। সমুদ্ধৃত বিণ. 1 উত্তোলিত; 2 অন্যের রচনা বা উক্তি থেকে উদ্ধৃত।
স সমুদ্ধরণ সমুদ্ধরণ, সমুদ্ধৃতি [ samuddharaṇa, samuddhṛti ] বি. 1 উত্তোলন; 2 বমন; 3 অন্যের রচনা বা উক্তি থেকে আহরণ। [সং. সম্ + উদ্ + √ হৃ + অন, + তি]। সমুদ্ধৃত বিণ. 1 উত্তোলিত; 2 অন্যের রচনা বা উক্তি থেকে উদ্ধৃত।
স সমুদ্ধত সমুদ্ধত [ samuddhata ] বিণ. 1 বিশেষভাবে উদ্ধত, অবিনীত; 2 দর্পিত দৃপ্ত, গর্বিত (সমুদ্ধত ঘোষণা)। [সং. সম্ + উদ্ + √ হন্ + ত]।
স সমুদ্গম সমুদ্গম [ samudgama ] বি. 1 বিশেষভাবে বাইরে বেরিয়ে আসা বা নিঃসরণ; 2 নিঃসরণ। [সং. সম্ + উদ্ + √ গম্ + অ]।
স সমুদ্গত সমুদ্গত [ samudgata ] বিণ. 1 বিশেষভাবে উদ্গত বা নিঃসৃত; 2 উদ্গত বা নিঃসৃত, বাইরে বেরিয়ে এসেছে এমন (সমুদ্গত বাষ্পপুঞ্জ)। [সং. সম্ + উদ্ + √ গম্ + ত]।
স সমুদায় সমুদয়, সমুদায় [ samudaẏa, samudāẏa ] বি. 1 সম্যক উদয়, অভ্যুত্থান; 2 সমষ্টি (গুণসমুদয়)। ☐ বিণ. সমস্ত, সকল, সমগ্র, সম্পূর্ণ। [সং. সম্ + উদ্ + √ ই + অ]।