সরিত

সরিত্ (সরিৎ, সরিত) [ sarit ] বি. (স্ত্রী.) নদী। [সং. √ সৃ + ইত্]।

সরিকানা

সরিক, সরিকানা [ sarika, sarikānā ] যথাক্রমে শরিক ও শরিকানা -র বর্জি. বানানভেদ।

সরিক

সরিক, সরিকানা [ sarika, sarikānā ] যথাক্রমে শরিক ও শরিকানা -র বর্জি. বানানভেদ।

সরি

সরি [ sari ] বি. ঝরনা। [সং. √ সৃ + রি]।

সরাসরি

সরাসরি [ sarāsari ] ক্রি-বিণ. বিণ. 1 কোনো মধ্যস্হের সাহায্য না নিয়ে সোজাসুজি (সরাসরি আদালতে যাওয়া); 2 সংক্ষিপ্ত (সরাসরি বিচার); 3 দুটিমাত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ (সরাসরি লড়াই)। [ফা. সরাসর]।

সরাই

সরাই [ sarāi ] বি. পান্হশালা, চটি [ফা.]। সরাইখানা বি. সরাই, পান্হশালা।

সরানো

সরানো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)।

সরা

সরা2[ sarā2] ক্রি. 1 চলা. নড়া (‘কহিনু তাহারে সরো’: রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া (‘মুখে তার বাক্য নাহি সরে’: জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 6 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 10 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। সরানো ক্রি. 1...

সরহর্দ

সরহদ্দ, সরহর্দ [ sara-hadda, sara-harda ] বি. চতুঃসীমা, চৌহদ্দি। [আ. সর্হদ]।