সর্জ

সর্জ [ sarja ] বি. শালগাছ। [সং. √সৃজ্ + অ]। সর্জরস বি. শালনির্যাস; ধুনো।

সর্গ

সর্গ [ sarga ] বি. 1 সৃষ্টি, উত্পত্তি; 2 প্রকৃতি, নিসর্গ; 3 নিয়ম; 4 ত্যাগ, বিসর্জন; 5 গ্রন্হাদির অধ্যায় বা পরিচ্ছেদ। [সং. √ সৃজ্ + অ]।

সরোষে

সরোষে ক্রি-বিণ. ক্রোধের সঙ্গে।

সরোষ

সরোষ [ sarōṣa ] বিণ. ক্রোধযুক্ত; ক্রুদ্ধ। [সং. সহ + রোষ]। সরোষে ক্রি-বিণ. ক্রোধের সঙ্গে।

সরোরুহ

সরোরুহ [ sarō-ruha ] বি. পদ্মফুল। [সং. সরস্ + √ রুহ্ + অ]।

সরোবর

সরোবর [ sarō-bara ] বি. 1 বড়ো পুকুর, দিঘি; 2 হ্রদ; 3 (সং.) পদ্মাদিযুক্ত পুষ্করিণী। [সং. সরস্ + বর]।

সরোদ

সরোদ [ sarōda ] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [ফা.-তু. সং. সারদা]।

সরোজ

সরোজ [ sarōja ] বি. পদ্মফুল। [সং. সরস্ + √ জন্ + অ]। বি. (স্ত্রী.) সরোজিনী পদ্মের ঝাড়; পদ্মিনী, কমলিনী।

সরোজিনী

সরোজিনী বি. (স্ত্রী.) সরোজ; পদ্মের ঝাড়; পদ্মিনী, কমলিনী।