সর্বৈব

সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)।

সর্বেসর্বা

সর্বেসর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান।

সর্বেশ্বর

সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব।

সর্বার্থসাধিকা

সর্বার্থসাধিকা বিণ. স্ত্রী. সর্বার্থসাধক । সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন।

সর্বার্থসাধক

সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থসাধিকা।