সহযাত্রী

সহযাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. সহযাত্রিণী।

সহমৃতা

সহমৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা।

সহমরণ

সহমরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ।

সহবাস

সহবাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া।

সহপাঠিনী

সহপাঠিনী বিণ. স্ত্রী. সহপাঠী । সহপাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী।

সহপাঠী

সহপাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. সহপাঠিনী।

সহধর্মী

সহধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)।

সহতা

সহতা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)।

সহজাত

সহজাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)।