স

সহযোগিতা

সহযোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)।
স

সহযোগী

সহযোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)।
স

সহযোগ

সহযোগ [ sahayōga ] বি. 1 সংযোগ, মিলন (নানাদ্রব্যসহযোগে); 2 (কাজকর্মে) পরস্পর সাহায্য, সহায়তা। [সং. সহ + √ যুজ্ + অ]। সহযোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)। সহযোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)।
স

সহবত

সহবত [ saha-bata ] বি. 1 সংসর্গ বা মেলামেশার ফলে প্রাপ্ত শিক্ষা; 2 সংসর্গ; 3 ভদ্রতা, শিষ্টাচার। [আ. সোহ্বত্]।
স

সহনীয়

সহনীয় বিণ. সহ্য করা যায় এমন।
স

সহন

সহন [ sahana ] বি. 1 সহ্য করা (সহনসীমা); 2 ধৈর্যধারণ (সহনশীল); 3 প্রতীক্ষা। ☐ বিণ. সহিষ্ণু। [সং. √ সহ্ + অন]। সহনীয় বিণ. সহ্য করা যায় এমন।
স

সহজ

সহজ [ sahaja ] বি. 1 সহোদর, এক জননীর গর্ভোত্পন্ন ভ্রাতা; 2 স্বভাব (সহজসাধন)। ☐ বিণ. 1 সহজাত; 2 স্বাভাবিক (সহজ শোভা, সহজ বুদ্ধি, সহজপটুতা); 3 (বাং.) অনায়াসসাধ্য; সোজা (সহজ কাজ); 4 স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না এমন (সহজ কথা, সহজ অঙ্ক); 5 সিধা, সরল, (সহজভাবে কথা বলা); 6 অনায়াসগম্য (সহজ পথ); 7 অকপট, খোলামেলা (সহজসরল লোক)। [সং. সহ + √ জন্ + অ]। সহজগম্য বিণ. 1 সহজে যাওয়া যায় এমন; 2 সহজে বোঝা যায় এমন। সহজজ্ঞান বি. জন্মগত জ্ঞান। সহজপাচ্য বিণ. সহজে হজম হয় এমন (সহজপাচ্য খাদ্য)। সহজপ্রবৃত্তি বি. জন্মগত প্রবৃত্তি, সহজাত সংস্কার, instinct (বি. প.)। সহজবোধ্য বিণ. সহজে...
স

সহজে

সহজে ক্রি-বিণ. 1 কষ্ট না করে, অনায়াসে (সহজে পারে); 2 একটুতে, অল্পে, সামান্য কারণে বা চেষ্টায় (সহজে রাগা, সহজে ভোলানো)।
স

সহজসহজিয়া

সহজসহজিয়া বি. সহজমতে এবং সহজস্বরূপকে লাভ করবার জন্য যারা সাধনা করে (বৌদ্ধসহজিয়া, বৈষ্ণবসহজিয়া)। [সং. সহজ + বাং. ইয়া]।
স

সহজার্থ

সহজার্থ বি. শব্দের অভিধাগত অর্থ; সাধারণ অর্থ; মুখ্যার্থ।