সহানুভূতি

সহানুভূতি [ sahānu-bhūti ] বি. পরের সঙ্গে সমান অনুভূতি; অপরের দুঃখকষ্টে দুঃখবোধ, সমবেদনা, সমব্যথা, দরদ। [সং. সহ + অনুভূতি]। সহানুভূতিশীল বিণ. সমব্যথী, দরদি।

সহাধ্যায়ী

সহাধ্যায়ী [ sahādhyāẏī ] (-য়িন্) বি. যে একসঙ্গে পড়ে, সহপাঠী। [সং. সহ + অধি + √ ই + ইন্]। বি. (স্ত্রী.) সহাধ্যায়িনী।

সহানো

সহানো ক্রি. সহ্য করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সওয়া

সহা, (কথ্য) সওয়া [ sahā, (kathya) sōẏā ] ক্রি. 1 সহ্য করা (কষ্ট সহা); 2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না); 3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)। ☐ বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)। [সং. √ সহ্ + বাং. আ]। সহানো ক্রি. সহ্য করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সহা

সহস্রকিরণ

সহস্রকর, সহস্রকিরণ, সহস্রকিরণমালী (-লিন্), সহস্রাংশু বি. সূর্য।

সহস্রকর

সহস্রকর, সহস্রকিরণ, সহস্রকিরণমালী (-লিন্), সহস্রাংশু বি. সূর্য।

সহস্রদল

সহস্রদল বিণ. হাজার পাপড়িযুক্ত। ☐ বি. 1 পদ্ম; 2 (বাং.) শিরোমধ্যস্হ পদ্ম।