সহৃদয়া

সহৃদয়া বিণ. (স্ত্রী.) সহৃদয় । সহৃদয় [ sahṛdaẏa ] বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]।

সহৃদয়

সহৃদয় [ sahṛdaẏa ] বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]। বিণ. (স্ত্রী.) সহৃদয়া। বি. সহৃদয়তা।

সহিস

সহিস [ sahisa ] বি. ঘোড়ার তত্ত্বাবধায়ক ও রক্ষক। [ফা. সাইস্]।

সহিষ্ণুতা

সহিষ্ণুতা বি. সহিষ্ণু । সহিষ্ণু [ sahiṣṇu ] বিণ. 1 সহনশীল, সহ্য করতে পারে এমন (কষ্টসহিষ্ণু); 2 ধৈর্যশীল; 3 ক্ষমাশীল। [সং. √ সহ্ + ইষ্ণু]।

সহিষ্ণু

সহিষ্ণু [ sahiṣṇu ] বিণ. 1 সহনশীল, সহ্য করতে পারে এমন (কষ্টসহিষ্ণু); 2 ধৈর্যশীল; 3 ক্ষমাশীল। [সং. √ সহ্ + ইষ্ণু]। বি. সহিষ্ণুতা।

সহিত

সহিত1 [ sahita1 ] বিণ. সংযুক্ত, সমন্বিত (কর্মসহিত জ্ঞান)। ☐ অব্য. (অনু.) (বাং.) (সাধু.) (ভয়ের সহিত, তাহার সহিত)। [তু. সংহিত]। সহিত2 [ sahita2 ] বিণ. 1 সম্যক হিতযুক্ত বা হিতকর; 2 সংযুক্ত। [সং. সম্ + হিত]।

সই

সহি2, সই [ sahi, si ] বি. দস্তখত, স্বাক্ষর (সই করা, নামসহি); স্বাক্ষরের পরিবর্তে লিখন বা ছাপ (ঢেরাসই, টিপসই)। ☐ বিণ. স্বীকার্য (তাই সই)। [আ. সহীহ্]। সহিসুপারিশ, সইসুপারিশ বি. সইযুক্ত সুপারিশ।

সহি

সহি2, সই [ sahi, si ] বি. দস্তখত, স্বাক্ষর (সই করা, নামসহি); স্বাক্ষরের পরিবর্তে লিখন বা ছাপ (ঢেরাসই, টিপসই)। ☐ বিণ. স্বীকার্য (তাই সই)। [আ. সহীহ্]। সহিসুপারিশ, সইসুপারিশ বি. সইযুক্ত সুপারিশ।