স সাঁতার সাঁতার [ sān̐tāra ] বি. হাত-পা বা ডানার সাহায্যে জলে বিচরণ, সন্তরণ। [সং. সন্তরণ]। সাঁতারু বিণ. 1 সন্তরণকারী; 2 সাঁতারে পটু।
স সাঁতলা সাঁতলা [ sān̐talā ] ক্রি. সাঁতলানো। [সন্তোলন দ্র]। সাঁতলানো ক্রি. গরম তেলে মাংস ও তরকারি অল্প ভাজা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
স সাঁতরা সাঁতরা [ sān̐tarā ] ক্রি. সাঁতরানো। [সাঁতার দ্র]। সাঁতরানো ক্রি. সাঁতার কাটা, সন্তরণ করা। ☐ বি. সাঁতার, সন্তরণ।
স সাঁটা সাঁটা [ sān̐ṭā ] ক্রি. 1 আঁটা, লাগানো; 2 আঁকড়ানো (সেঁটে ধরা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. দ়ৃঢ়বদ্ধ (আঁটাসাঁটা); সংলগ্ন। [< হি?-তু. আঁটা]। সাঁটানো ক্রি. বি. 1 লাগানো, আটকানো; 2 (অশা.) প্রচুর খাওয়া (কাল ভোজবাড়িতে কেমন সাঁটালে?)।