সাপটা
সাপটা1 [ sāpaṭā1 ] বিণ. 1 সাধারণ, বিশেষত্বহীন, যা সকলের জন্য (সাপটা রান্না); 2 সবসুদ্ধ, থাউকো (সাপটা দর, সাপটা খরিদ)। ☐ ক্রি-বিণ. ভালোমন্দ বিচার না করে, সমস্ত একসঙ্গে (সাপটা খাওয়া, সাপটা কেনা)। [দেশি]। সপটা2 [ sapaṭā2 ] ক্রি. সাপটানো। [দেশি]। সাপটানো ক্রি. জ়ড়িয়ে বা জাপটে ধরা; জড়িয়ে রাখা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।